রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করেন শিক্ষকরা..

জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করেন শিক্ষকরা..

শহিদুল ইসলাম জি এম মিঠন :

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। কিন্তু সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন শিক্ষকরা। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে থাকে। তাই প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। এজন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরি। শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা।

খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহার ডাকবাংলো চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শিক্ষকতা মহান পেশা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণ শিক্ষার্থীদের দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবেন। তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা সু-নাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা যেন কোন ভুল পথে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান খাদ্যমন্ত্রী।

সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির প্রমুখ।

খুঁজুন