রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় জেলা পরিষদের অর্থায়নে ময়মনসিংহে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর

জেলা পরিষদের অর্থায়নে ময়মনসিংহে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর

 ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন এলাকার ৫২টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। সেই লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জন প্রত্যাশা অনুযায়ী সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এ সময় জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠান দাবি করে প্রিন্স আরো বলেন, জেলা পরিষদের মাধ্যমে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করাই সরকারের প্রধান লক্ষ্য। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, যে ৫২টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হচ্ছে, এগুলো শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়; এর সঙ্গে মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বিষয়টি জড়িত। প্রতিটি প্রকল্প যথাযথভাবে ও গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। বরাদ্দের অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু বড় প্রকল্পের মাধ্যমে হয় না। একটি রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নও মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পরিষদ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান ও হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম প্রমূখ।

এছাড়াও সভায় ময়মনসিংহ জেলার ৫২টি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন