রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে মজিদের টেইলার্সে থেকে সাব্বির (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সাব্বির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের বড়াইকরন এলকার মজিদ হাওলাদার দর্জির ছেলে। 

স্থানীয় সূত্রে জানাযায়, সাব্বির এর মা বাবা দুজনেই টেইলার্সে কাজ করে, রাতে তারা বাসায় ছিল। ছেলে সাব্বির দোকানে ছিল সকালে তার মা লিপি বেগম দোকানে এসে কয়েকবার সাব্বিরের নাম ধরে ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে শাটার খুলে ভিতরে ঢুকে সাব্বিরকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

খুঁজুন