নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌতুক, বাল্যবিয়ে, মানবপাচার, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।
শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, যৌতুক ও মানবপাচার বন্ধ করা সম্ভব নয়। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা বাড়াতে হবে। বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান
ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান
নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌতুক, বাল্যবিয়ে, মানবপাচার, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, যৌতুক ও মানবপাচার বন্ধ করা সম্ভব
নয়। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা বাড়াতে হবে। বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত