রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 সোমবার (৩১ আগস্ট ২০২৫) জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের পার কিফাইত নগর তালুকদার বাড়ির রাস্তার মাথায় সাকিল স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আসলাম খান (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটক আসলাম খান ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হুমায়ুন খান ও কলি বেগমের ছেলে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুঁজুন