বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ঝিনাইদহে বাস চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার বিআরটিএ ভোলা সার্কেলে টাকায় মিলে ভারী লাইসেন্স ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে যুক্তরাষ্ট্রের পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতি’র মৃত্যু
জাতীয় ঝিনাইদহে বাস চাপায় এক নারী নিহত

ঝিনাইদহে বাস চাপায় এক নারী নিহত

 ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আজ জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী সেনা সদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাসটিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া থানার সেনা সদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বাসস’কে জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুলি নিহত হন। এ সময় আহত সোহেল কাজী কে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বাসস’কে বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন