বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে আজ মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম এ মজিদ।
এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এ সময় জেলা মৎসজীবী দলের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের প্রতিটি উন্মুক্ত জলাশয় ও পতিত জমির সঠিক ব্যবহারের বিকল্প নেই। মানুষের আমিষের চাহিদা পূরণে সরকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলার সকল নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে আজ মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম এ মজিদ। এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত
করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এ সময় জেলা মৎসজীবী দলের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা
অর্জনে দেশের প্রতিটি উন্মুক্ত জলাশয় ও পতিত জমির সঠিক ব্যবহারের বিকল্প নেই। মানুষের আমিষের চাহিদা পূরণে সরকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলার সকল নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত