রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। ৩১ অক্টোবর ঢাকার যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) মাসুদুল হক এ আদেশ দেন। 

আদালতের আদেশে উল্লেখ করা হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি ১ নম্বর প্রতিপক্ষের (অর্থাৎ জিএম কাদের) বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় করা হলো। এ আদেশ দ্বারা ১নং প্রতিপক্ষ যেন ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের গঠনতন্ত্রের আলোকে পার্টির কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হলো।

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা, দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা বাদী হয়ে জিএম কাদেরের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থানা করেন। তৎপ্রেক্ষিতে জিএম কাদেরের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না তৎমর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদিন করা হয়। আদালত থেকে নোটিশ প্রদান করা হয় এবং নোটিশ জারি হয়ে ফেরত আসে। কিন্তু জিএম কাদের কিংবা তার পক্ষে কোনো প্রতিনিধি না থাকায় আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।

খুঁজুন