রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার

 নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে আসন্ন ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরলেন অভিজ্ঞ স্পিনার গ্রায়াম ক্রিমার। 

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর স্বীকৃত ক্রিকেটে খেলেননি ৩৯ বছর বয়সী ক্রিমার। বাঁ-হাতের ইনজুরিতে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন জিম্বাবুয়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্রিমার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দীর্ঘ সাত বছর পর আবারও জিম্বাবুয়ে দলে ফিরেন তিনি। 

এদিকে ইনুজরির কারনে ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক পেসার রিচার্ড এনগারাভাকে। পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পাননি আরেক পেসার তানাকা চিভাঙ্গা। সদ্য অ্যাকিলিস টেন্ডন ইনজুরির অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

দলে সুযোগ হয়নি অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলরের। সর্বশেষ বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগ দিচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে খেলেছেন টেইলর। নামিবিয়ার মাটিতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাওিয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।

খুঁজুন