বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়লো নামিবিয়া

জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়লো নামিবিয়া

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে নামিবিয়া। 

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩২ রানে হারিয়েছে নামিবিয়া। 

ফলে পাঁচ ম্যাচের সিরিজ ২-৩ ব্যবধানে জিতলো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নামিবিয়া। এতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়লো নামিবিয়া। সিরিজে ২-২ সমতা থাকায় পঞ্চম ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।

বুলাওয়ের সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে জিম্বাবুয়ে।
ব্যাট হাতে দলকে ৩ ওভারে ৩১ রানের সূচনা এনে দেন ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ফল লিনগেন। লিনগেন ১২ রানে ফিরলেও, এক প্রান্ত আগলে রাখেন  উইলিয়ামস। নামিবিয়ার মিডল-অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হন। তবে ৫টি চারে ৩৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এছাড়া শেষদিকে রুবেন ট্রাম্পলমান ১৪ বলে অপরাজিত ১৯ ও জান ফ্রাইলিঙ্ক ১৫ রান করেন। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় নামিবিয়া। 

জিম্বাবুয়ের লুঙ্গি জঙ্গি-ওয়েসলি মাধভেরে-সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন।

১২৮ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে নামিবিয়ার বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৫ বল বাকী থাকতে ৯৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন টনি মুনিয়োঙ্গা। ২টি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক ও এরাসমুস। ম্যাচ সেরা হন নামিবিয়ার উইলিয়ামস।

খুঁজুন