রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না

জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। কিন্তু যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়।

কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যাতে বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

পূর্তমন্ত্রী আরো বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা-এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই অবস্থা পরিবর্তন করতেই হবে, এবং এখনই করতে হবে।

রাজউক আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো: নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম।

মতবিনিময় সভায় রাজউক কর্মকর্তাদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, 'সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই'।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভার পূর্বে রাজউকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চিফ টাউন প্লানার মো: আশরাফুল ইসলাম

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম মতবিনিময় সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খুঁজুন