বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন জন্মদিনে দুই ছেলের সঙ্গেই সময় কাটালেন শাকিব খান

জন্মদিনে দুই ছেলের সঙ্গেই সময় কাটালেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। দিনটিকে ঘিরে ছিল নানা আয়োজনও। আর বিশেষ এদিনে বড় ছেলে আব্রাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেই কেক কেটে উদযাপন করলেন সিনেমার এই সুপারস্টার। আর সেসব ছবি গতকাল রাতেই ফেসবুক শেয়ার করেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী।

অপুর পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব খান। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশ শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।

ছবিগুলো শেয়ার করে অপু লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।

এদিকে, বুবলীর পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, বীরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাকিব খান। বীরকে নিয়ে একটি নীল-সাদা রঙের সুন্দর কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।

বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।

অন্যদিকে, জন্মদিনে শাকিব খানের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই। অপু যেখানে প্রাক্তন স্বামীকে তুলনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে, সেখানে বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’।

খুঁজুন