রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন জওয়ানের তিন দিনে ৩৫০ কোটি আয়

জওয়ানের তিন দিনে ৩৫০ কোটি আয়

বিনোদন ডেস্ক : নিজেকে আরও একবার চিনিয়ে দিলেন শাহরুখ খান। এবার বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’। ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’।

তৃতীয় দিনে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগুতে যথাক্রমে গ্রস ৭৩.৭৬ কোটি, ৫.৩৪ কোটি এবং ৩.৭৪ কোটি ব্যবসা করেছে। অর্থাৎ তৃতীয় দিনে ছবিটির আয় মোট ৮২.৮৪ কোটি টাকা। আয়ের সংখ্যা চোখ কপালে তোলার মতোই!
রোববার সারাদিনে ‘জওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আতলী কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং।

পুরো ভারতে তো বটেই, বাংলাতেও দারুণ ব্যবসা করছে ‘জওয়ান’। প্রথম দিনেই পশ্চিমবঙ্গ থেকে ছবিটির আয় হয়ে ৪ কোটি। হিন্দি তো নয়ই, এমনকি অনেক বাংলা ছবিরও লাইফটাইম আয়ের থেকে বেশি এই অঙ্ক।

বছরের শুরুর দিকে ‘পাঠান’, শেষ এসে ‘জওয়ান’। পাঁচ বছরের আড়াল থেকে বের হয়ে শাহরুখ খান ফিরে এলেন স্বরূপে।

খুঁজুন