চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছরের জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবার আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও’র মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়ামের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে আজ দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন।
তারা মারিয়ামের বিষয়ে খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি, ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
উল্লেখ্য, জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
অসুস্থ জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাশে দাঁড়ানোয় তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছরের জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবার আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও’র মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়ামের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে আজ দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে আসা
মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন। তারা মারিয়ামের বিষয়ে খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি, ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
উল্লেখ্য, জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। অসুস্থ জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাশে দাঁড়ানোয় তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত