বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের অনুমোদন লাগবে না বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প বন্ধে আর্জেন্টিনায় মামলা
জাতীয় মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত সময়ের মধ্যে প্রশমিত হবে বলে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে উভয় পক্ষের জন্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের একটি সুযোগও তৈরি হয়েছে।

খুঁজুন