রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা জটিল রোগের চিকিৎসা দেশেই সম্ভব: প্রধানমন্ত্রী

জটিল রোগের চিকিৎসা দেশেই সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নানামুখী চেষ্টায় প্রান্তিক মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। হৃদরোগ ও জটিল নানা রোগের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা এখন দেশেই সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত চিকিৎসার জন্য মানুষের বিদেশ মুখী হবার প্রয়োজনীয়তা কমে এসেছে। রাজধানীতে কার্ডিওভাসকুলার আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগজনিত কারণে। বাংলাদেশে মোট মৃত্যর প্রায় ৭৩ শতাংশই অসংক্রামক রোগে। যার ৩০ শতাংশের কারন হৃদরোগ।

হৃদরোগের ভয়াবহতা ও চিকিৎসার খুঁটিনাটিঁ নিয়ে সোনারগাঁ হোটেলে আয়োজিত; আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার সায়েন্টিফিক সম্মেলন ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলেন, হৃদরোগের চিকিৎসায় দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। সরকারি সব হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসা হচ্ছে। বিশেষায়িত হাসপাতালও নির্মাণ করা হয়েছে।

দেশেই এখন জটিল রোগের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপে স্বাস্থসেবা এখন প্রান্তিক মানুষের কাছে পৌছে গেছে।

সম্মেলনে অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বললেন, শারীরিক পরিশ্রম না করা ও খাদ্যভাসসহ নানা কারণে এখন সববয়সী মানুষেরই হৃদরোগের ঝুঁকি বাড়ছে।

সম্মেলনে দেশ বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অংশ নেন।

খুঁজুন