মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা জুভেন্টাসকে পাত্তাই দিল না রিয়াল

জুভেন্টাসকে পাত্তাই দিল না রিয়াল

স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুমের ফলটাকে খুব একটা গুরুত্ব দেয় না দলগুলো। মৌসুম শুরুর আগে দল দেখে নেওয়া, নতুন কৌশল সাজানো, কৌশলের সঙ্গে মানিয়ে নিতে মনোযোগী থাকে দলগুলো। পরীক্ষা-নিরীক্ষার ওই লড়াইয়ে এবার জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আগের প্রীতি ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা।   

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির দলের স্ট্রাইকার ময়েস কিন খেলা এক মিনিট হতেই গোল করেন। এরপর ম্যাচের ২০ মিনিটে লিড ২-০ করে ওল্ড লেডিরা। 

প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র এক গোল শোধ করে দলকে ম্যাচে ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান তরুণ। দ্বিতীয়ার্ধে শুরু হয় লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরার লড়াই। কিন্তু জুড বেলিংহ্যাম-রদ্রিগোরা সেটা পারেননি। বরং ম্যাচের যোগ করা সময়ে ডুসন ভ্লাহোভিক গোল করে দলকে বড় জয় এনে দেন।  

রিয়াল মাদ্রিদ অবশ্য শুরুর একাদশে নিয়মিত খেলোয়াড়দের রাখেনি। ভিনির সঙ্গে ফ্রন্ট লাইনে ছিলেন জোসেলু। রক্ষণে ছিলেন লুকাস ভাসকেস, এরিক গার্সিয়া, রুডিগার ও ন্যাচো। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, ভালভার্দেরা মাঠে নামলেও গোল পায়নি রিয়াল। 

খুঁজুন