রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা জয়পুরহাটে আড়াই বছরে ১৯৩ কুষ্ঠ রোগী শনাক্ত

জয়পুরহাটে আড়াই বছরে ১৯৩ কুষ্ঠ রোগী শনাক্ত

আবু সুফিয়ান - জয়পুরহাট প্রতিনিধি


‘চিকিৎসা করালে কুষ্ঠ রোগ সহজেই ভাল হয়ে যায়। তাই এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের ভীত হওয়ার কোন কারণ নেই।’ বুধবার দুপুরে জয়পুরহাট শহরের হাজী বদর উদ্দীন রোডে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে কুষ্ঠ রোগ সম্পর্কে সমাজে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তরা এসব কথা বলেন।

প্রয়াস-একসিলেরেটিং লেপ্রসি সার্ভিস প্রকল্পের আয়োজনে সভায় বক্তরা জানান, ‘জয়পুরহাট জেলায় ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯৩ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন। এছাড়া ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ হাজার ৬৯৮ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয় এ জেলায়। এই রোগ হলে ভয়ের কোন কারণ নেই। যথাসময়ে চিকিৎসা করালে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হচ্ছে।’

এসময় বক্তব্য রাখেন, প্রয়াস-একসিলেরেটিং লেপ্রসি সার্ভিস প্রকল্পের জয়পুরহাটের টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলোমন মারান্ডী, প্রয়াস-প্রকল্প দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জয়পুরহাটের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের গোলাম হক্কানি, ফিল্ড ফ্যাসিলিটের কৃষ্ণ কান্ত রায় ও সহকারী ডিভাইস টেকনিশিয়া জাহাঙ্গীর আলম।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খুঁজুন