বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা জয়সুরিয়া-মেন্ডিস ঘূর্ণিতে লণ্ডভণ্ড পাকিস্তান

জয়সুরিয়া-মেন্ডিস ঘূর্ণিতে লণ্ডভণ্ড পাকিস্তান

প্রথম গল টেস্টে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে পারলেন না বাবর। প্রভাত জয়সুরিয়াতে কুপোকাত হয়ে ২৪৬ রানের বড় হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।

৫০৮ রানের লক্ষ্যটা অসম্ভবই ছিল। জিততে হলে আবারও ইতিহাস গড়তে হত পাকিস্তানকে। অসম্ভব হলেও ড্রয়ের স্বপ্ন দেখছিল সফরকারীরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে পাকিস্তান তুলেছিল ১৭৬ রান। সেখান থেকেই ড্রয়ের স্বপ্ন দেখার শুরু, তবে সেই স্বপ্নে জল ঠেলে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২৬১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

প্রভাত জয়সুরিয়া আর রমেশ মেন্ডিসের দেখিয়েছেন ভেল্কি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পাঁচ উইকেট নিয়েছেন জয়সুরিয়া আর চার উইকেট নিয়েছেন মেন্ডিস।

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৩৭৮ রানে, দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে তারা ৩৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ২৩১ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৬১ রানে।

লঙ্কানদের এই জয়ে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

খুঁজুন