রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন

কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন

সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের কমিটি গঠন করা হয়েছে। 

ওই কমিটি ঘোষণা করেন পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন ও সদস্য সচিব আমজাদ হোসেন।

পৌর যুবদল সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয় এক বছর আগে। ওই কমিটির দায়িত্ব ছিলো পৌর ওয়ার্ড কমিটি গঠন করা। 

১নং ওয়ার্ডে শহিদুর রহমানকে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে সিরাজুল ইসলামকে সভাপতি ও ইমারত হোসেনকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে জাকির হোসেনকে সভাপতি ও নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে মিজানুর রহমান সভাপতি ও ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সভাপতি ও সাইদুর রহমান সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডে শাহ আলম সভাপতি ও বাদশা মিয়া সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডে সোহেল সরকার সভাপতি ও রিয়াজুল আলম সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডে জাকির হামিদি সভাপতি ও রুবেল আহমেদ সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ডে এস এম শফিকুল ইসলাম সভাপতি ও স্বজন খানকে সাধারণ সম্পাদক এবং লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আশা করি নতুন কমিটির সদস্যরা গণতন্ত্র ফিরিয়ে আনতে যে কোনো কঠিন আন্দোলন বাস্তবায়ন করতে পারবে।’

 মামলা হামলার শিকার, ত্যাগী নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

খুঁজুন