রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কান উৎসব মাতিয়ে তুললেন সানি লিওন

কান উৎসব মাতিয়ে তুললেন সানি লিওন

৭৬তম কান ফিল্ম ভেস্টিভ্যালের জাঁকজমকপূর্ণ আসরে যেখানে অন্যান্য নায়িকারা ব্যস্ত নিজেদের সাজপোশাক নিয়ে, সেখানে একেবারেই ব্যতিক্রম বলিউড অভিনেত্রী সানি লিওনি। প্রথমবারের মতো কানের লালগালিচায় হেঁটে বাজিমাত করলেন তিনি। এই নায়িকার সিনেমার শো হাউসফুল।

এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওনি। বৃহস্পতিবার মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। তবে এর থেকেও বড় সুখবর দিলেন সানি।

ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে সানি লিওনি লিখেছেন, আমাদের সিনেমা ‘কেনেডি’র সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র গোটা টিম উচ্ছ্বসিত। মধ্যরাতে উদযাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ যে সানি লিওনির ফিল্মি কেরিয়ারের গ্রাফ বদলে দেবে, এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা। ভক্তরাও অভিনেত্রীকে নতুনরূপে দেখতে মুখিয়ে আছেন।

খুঁজুন