বিনোদন ডেস্ক: প্রখ্যাত নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। আগামী ১৪ নভেম্বর কানাডার টরন্টো প্যাভিলিয়নে 'মোমেন্টস উইথ লেজেন্ডস' শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মঞ্চে নাচবেন এই দুই নৃত্যশিল্পী।
কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের নিয়ে এই পরিবেশনা সাজানো হয়েছে। মূল অনুষ্ঠানের আগে ৭ ও ৮ নভেম্বর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই কর্মশালায় ভালো করা শিক্ষার্থীদের নিয়ে শিবলী ও নিপার সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ রাখা হয়েছে।
দীর্ঘ এই সফরের প্রস্তুতি সম্পর্কে শামীম আরা নিপা জানান, সেখানে গিয়ে শিক্ষার্থীদের ট্রেনিং ও রিহার্সাল করাতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, ফিউশন, দেশ ও ফোকসহ বিভিন্ন ধারার প্রায় পাঁচটি নাচে তারা অংশ নেবেন। স্থানীয় শিল্পীদের যুক্ত করে কাজ করার মাধ্যমে নাচের চর্চা ছড়িয়ে দেওয়াই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
শিবলী মহম্মদ বলেন, সারাবিশ্বে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থী তাদের দীর্ঘ নৃত্যজীবনের অন্যতম বড় অর্জন। কানাডায় বসবাসকারী এবং বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীরা এই পারফরম্যান্স নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তিন দিনের কর্মশালা ও অনুষ্ঠান শেষে আগামী ২৫ নভেম্বর এই দুই শিল্পীর দেশে ফেরার কথা রয়েছে।
কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা
কানাডায় যাচ্ছেন শিবলী-নিপা, শিক্ষার্থীদের নিয়ে এক মঞ্চে পরিবেশনা
বিনোদন ডেস্ক: প্রখ্যাত নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। আগামী ১৪ নভেম্বর কানাডার টরন্টো প্যাভিলিয়নে 'মোমেন্টস উইথ লেজেন্ডস' শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মঞ্চে নাচবেন এই দুই নৃত্যশিল্পী।কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের নিয়ে এই পরিবেশনা সাজানো হয়েছে। মূল অনুষ্ঠানের আগে ৭
ও ৮ নভেম্বর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই কর্মশালায় ভালো করা শিক্ষার্থীদের নিয়ে শিবলী ও নিপার সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ রাখা হয়েছে।দীর্ঘ এই সফরের প্রস্তুতি সম্পর্কে শামীম আরা নিপা জানান, সেখানে গিয়ে শিক্ষার্থীদের ট্রেনিং ও রিহার্সাল করাতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, ফিউশন, দেশ ও ফোকসহ বিভিন্ন ধারার প্রায় পাঁচটি নাচে তারা অংশ নেবেন। স্থানীয় শিল্পীদের যুক্ত করে
কাজ করার মাধ্যমে নাচের চর্চা ছড়িয়ে দেওয়াই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।শিবলী মহম্মদ বলেন, সারাবিশ্বে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থী তাদের দীর্ঘ নৃত্যজীবনের অন্যতম বড় অর্জন। কানাডায় বসবাসকারী এবং বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া সাবেক শিক্ষার্থীরা এই পারফরম্যান্স নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তিন দিনের কর্মশালা ও অনুষ্ঠান শেষে আগামী ২৫ নভেম্বর এই দুই শিল্পীর দেশে ফেরার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত