সারাদেশ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বিশাল আকৃতির দুটি কাতল এবং একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে সেকেন হালদারের জালে মাছগুলো আটকা পড়ার পর উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল ওজনের এই মাছগুলো দেখতে নদীর পাড়ে উৎসুক জনতা ভিড় জমান।
দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে নদীর মোহনায় সেকেন হালদার তার দলীয় জেলেদের নিয়ে মাছ শিকারের জন্য জাল ফেলেন। ভোররাতে জাল গোটানোর সময় এই তিনটি বড় আকৃতির মাছ জালে আটকা পড়ে বলে নিশ্চিত করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়।
আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান প্রতি কেজি ২৩০০ টাকা দরে দুটি কাতল এবং ১৬০০ টাকা কেজি দরে বাঘাইড়টি ক্রয় করেন। এর মধ্যে বাঘাইড় মাছটির ওজন ছিল ২৫ কেজি এবং কাতল দুটির একটির ওজন ২৫ কেজি ও অন্যটির ওজন ছিল ২২ কেজি।
পরবর্তীতে সম্রাট শাহজাহান কাতল দুটি প্রতি কেজি ২৫০০ টাকা এবং বাঘাইড়টি ১৭০০ টাকা কেজি দরে এক প্রবাসী ক্রেতার কাছে বিক্রি করেন। স্থানীয় নদ-নদীতে এ ধরনের বড় আকৃতির সুস্বাদু মাছ ধরা পড়ার ঘটনা জেলে ও ব্যবসায়ীদের মাঝে বেশ আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
পদ্মার দুই কাতল ও এক বাঘাইড়ের দাম ১ লাখ ৬০ হাজার
পদ্মার দুই কাতল ও এক বাঘাইড়ের দাম ১ লাখ ৬০ হাজার
সারাদেশ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বিশাল আকৃতির দুটি কাতল এবং একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে সেকেন হালদারের জালে মাছগুলো আটকা পড়ার পর উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল ওজনের এই মাছগুলো দেখতে নদীর পাড়ে উৎসুক জনতা ভিড় জমান।দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে নদীর মোহনায় সেকেন হালদার তার দলীয় জেলেদের নিয়ে
মাছ শিকারের জন্য জাল ফেলেন। ভোররাতে জাল গোটানোর সময় এই তিনটি বড় আকৃতির মাছ জালে আটকা পড়ে বলে নিশ্চিত করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়।আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান প্রতি কেজি ২৩০০ টাকা দরে দুটি কাতল এবং ১৬০০ টাকা কেজি দরে বাঘাইড়টি ক্রয় করেন। এর মধ্যে বাঘাইড় মাছটির
ওজন ছিল ২৫ কেজি এবং কাতল দুটির একটির ওজন ২৫ কেজি ও অন্যটির ওজন ছিল ২২ কেজি।পরবর্তীতে সম্রাট শাহজাহান কাতল দুটি প্রতি কেজি ২৫০০ টাকা এবং বাঘাইড়টি ১৭০০ টাকা কেজি দরে এক প্রবাসী ক্রেতার কাছে বিক্রি করেন। স্থানীয় নদ-নদীতে এ ধরনের বড় আকৃতির সুস্বাদু মাছ ধরা পড়ার ঘটনা জেলে ও ব্যবসায়ীদের মাঝে বেশ আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত