মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কারাগারে হাজতির বিয়ে

কারাগারে হাজতির বিয়ে

সদরুল আইন : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির সঙ্গে এক নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এই বিয়ে সম্পন্ন হয়।

হাজতির নাম মো. সুজন। কারাগারে তার হাজতি নং ৯০৪/২২। তিনি ঢাকার খিলগাঁওয়ের চলদোগুলদি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নরসিংদীর মাদবদী থানার নয়াকান্দি এলাকায়। কনের নাম মোছা. রুমি আক্তার। তিনি ঠাকুরগাঁওয়ের মো. সফির মেয়ে।

হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সুজন এ কারাগারে বন্দি রয়েছেন। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার কারাগারের অফিস কক্ষে হাজতি সুজন ও কনে রুমি আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে এক লাখ টাকা দেনমোহার ধরা হয়েছে। এ সময় ছেলের পিতা ও ভাই এবং কনের ভাই উপস্থিত ছিলেন।

খুঁজুন