রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা কাতার বিশ্বকাপে তিন নারী রেফারি

কাতার বিশ্বকাপে তিন নারী রেফারি

আসন্ন কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি নিয়োগ দিয়েছে ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির প্যানেলে আছেন তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি।

বৃহস্পতিবার (২০ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিফা।

এ তিন নারী রেফারি হলেন—ফরাসি স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।

সহকারী রেফারি হিসেবে আছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।

কাতার বিশ্বকাপ দিয়ে ইতিহাসে নাম লেখাবেন এ তিন নারী রেফারি। প্রথমবারের পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারি দায়িত্ব পালন করবেন।

এ ইতিহাস গড়ে ফুটবলে লিঙ্গবৈষম্যের কালিমা দূর হবে বলে জানান ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা।

তিনি বলেন, এর মাধ্যমে অনেক বড় একটা প্রক্রিয়ার ইতি ঘটল। অনেক বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ফিফার বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে নারী রেফারিদের দায়িত্ব দিয়ে। এর মাধ্যমে আমরা এটা জোর দিয়ে বলতে চাই যে কাজের ক্ষেত্রে আমরা কেবল কর্মীর গুণটাই দেখি, তার লিঙ্গ নয়।

তিনি যোগ করেন, আমি আশা করি ভবিষ্যতে পুরুষদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এলিট নারী রেফারিদের অংশগ্রহণকে স্বাভাবিক হিসেবেই ধরা হবে, বিষয়টি আর চমকপ্রদ কিছু হবে না।


সূত্র : দ্য গার্ডিয়ান।

খুঁজুন