রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

ইয়াশফি রহমান:  ২৯ দল ঠিক হয়েছিল আগেই। বাছাইপর্ব পেরিয়ে আসা এই দলগুলোকে নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।

বাকি ৩ দলেরও গ্রুপ ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ৩ দল কারা হবে, তার অপেক্ষা ছিল প্লে-অফ ম্যাচগুলোর জন্য। মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্লে-অফের লড়াই। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।

গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে ওয়েলস। ১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বাকি ছিল আরেকটি দল। মঙ্গলবার রাতে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।

খুঁজুন