মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা
দেশের খবর কাতারে সিলেটের ৫ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

কাতারে সিলেটের ৫ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার(২১ জুন) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ৫ জন হলেন- উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার ছেলে জুবের আহমদ (২৮) ও বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (৩৩)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, এই পাঁচজন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মধ্যপ্রচ্যের কাতারে বসবাস করে আসছেন। প্রতিদিনের মত আজও বাংলাদেশ সময় সকাল ১০টায় কাজের উদ্দেশ্য দোহা থেকে একটি প্রাইভেট কারযোগে সানিয়া নামক স্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ওই ৫ বাংলাদেশী নিহত হন। এ ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। তিনি একজন ভারতীয়।

নিহত কাদির আহমদের পিতা বাহার উদ্দিন জানান, ৪ বছর আগে তার ছেলে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কাতারে পাড়ি দিয়েছিলেন। আগামী মাসে কাদিরের দেশে ফেরার কথা ছিল। কাদিরসহ নিহতদের সবাই দরিদ্র পরিবারের সন্তান। তারা কাতারের একটি মাজরায় (পশু খামার বা বাগান) কাজ করতেন।

এদিকে নিহতদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বজনেরা।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাতারের আল শাহানিয়া এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি।’

খুঁজুন