বাংলাদেশ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে ১১৯ রানে ৭ উইকেট নেন হাসান।
ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। এতে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় কেন্ট। ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান।
দ্বিতীয় ইনিংসে স্যাম নর্থেস্টের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে করে কেন্ট। উস্টারশায়ারকে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে কেন্ট। ১৩২ রানের দারুণ ইনিংস খেলেন নর্থেস্ট।
জবাব দিতে নেমে অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরা সেঞ্চুরি সত্বেও ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। ১০৩ রানে অপরাজিত থাকেন ডি’অলিভেইরা। এই ইনিংসে ২০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নেন হাসান। এছাড়া কেন্টের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট মিলনেস ও কিথ ডাজন।
গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকে প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
গত মাসে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান। বাংলাদেশের ৯ উইকেটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে আবারও কাউন্টিতে ফিরে বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে কেন্টের জয়ে অবদান রাখলেন ডান-হাতি হাসান।
এই জয়ে ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল কেন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম।
কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট
কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট
বাংলাদেশ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে ১১৯ রানে ৭ উইকেট নেন হাসান। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। এতে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় কেন্ট। ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে স্যাম নর্থেস্টের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে করে
কেন্ট। উস্টারশায়ারকে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে কেন্ট। ১৩২ রানের দারুণ ইনিংস খেলেন নর্থেস্ট। জবাব দিতে নেমে অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরা সেঞ্চুরি সত্বেও ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। ১০৩ রানে অপরাজিত থাকেন ডি’অলিভেইরা। এই ইনিংসে ২০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নেন হাসান। এছাড়া কেন্টের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট মিলনেস ও কিথ ডাজন। গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকে প্রথম ম্যাচে ৯
ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান। বাংলাদেশের ৯ উইকেটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি। অস্ট্রেলিয়া সিরিজ শেষে আবারও কাউন্টিতে ফিরে বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে কেন্টের জয়ে অবদান রাখলেন ডান-হাতি হাসান। এই জয়ে ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল কেন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত