রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল কী হয়, চোখের পাতা কাঁপলে ?

কী হয়, চোখের পাতা কাঁপলে ?

নারী-পুরুষ উভয়েরই অমূল্য সম্পদ তাদের দুটি চোখ। এই চোখ দিয়েই আমরা দেখি রঙিন এই দুনিয়ার নানা দৃশ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মূল্যবান চোখ হঠাৎই অজানা কারণে কেঁপে ওঠে কেন? আর যদি চোখ কেঁপে বা লাফিয়ে ওঠে তবে এর ফলই বা কী?

চিকিৎসাশাস্ত্রে এ সমস্যাটির নাম ‘মাইয়োকিমিয়া’। দিনে দুবার এ সমস্যাটির সম্মুখীন হলে তা স্বাভাবিক। তবে মাত্রাতিরিক্ত বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ালে তা অবশ্যই চিন্তার বিষয়।

চিকিৎসকরা বলছেন, ৬টি মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ চোখের পাতা কেঁপে বা লাফিয়ে উঠতে পারে। এগুলো হচ্ছে- মানসিক চাপ বা দুশ্চিন্তা, ক্লান্তিবোধ, অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল সেবন। আপনি চাইলেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পুষ্টির ভারসাম্যের অভাবে চোখ কাঁপা শুরু করলে চিকিৎসকরা ধরে নেন শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। যে কারণে সঠিক ডায়েটপ্ল্যান আর ওষুধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা একজন চিকিৎসক ছাড়া মোটেও সম্ভব নয়।  তাই এমন সমস্যার সম্মুখীন হলে দেরি না করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন আর বিপদমুক্ত থাকুন। 

খুঁজুন