রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কেন আমিরের সঙ্গে অভিনয় করেননি অক্ষয়

কেন আমিরের সঙ্গে অভিনয় করেননি অক্ষয়

বিনোদন ডেস্ক : আশির দশকের শেষের দিকে বলিউডে আত্মপ্রকাশ করেন আমির খান। এর দুই থেকে তিন বছর পর অভিনয় শুরু করেন অক্ষয় কুমার। হিন্দি সিনেমার জগতে ৩০ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির এবং ‘খিলাড়ি’ অক্ষয়। কিন্তু এই দীর্ঘ সময়ে কখনও একই ছবিতে অভিনয় করতে দেখা যায়নি দুই অভিনেতাকে। কিন্তু কেন?

বলিপাড়ার একাংশের দাবি, আমিরের সঙ্গে কোনও ছবিতে কাজ করতেই চান না অক্ষয়। এর জন্য আমিরই দায়ী। ১৯৯২ সালে মনসুর খান পরিচালনায় মুক্তি পায় ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমা। আমিরের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় দীপক তিজোরি, আয়েশা জুলকা এবং পূজা বেদীকে। কিন্তু বিপত্তি ঘটে শেখর মালহোত্রের চরিত্রকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেন দীপক। 

জানা যায়, এই চরিত্রের জন্য প্রথমে অক্ষয়কে নির্বাচন করেছিলেন ছবি নির্মাতারা। সেজন্য অডিশনও দেন এই অভিনেতা। কিন্তু অডিশনের পর অক্ষয়কে বাদ দেওয়া হয়। 

এক পুরোনো সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, ‘‘আমি ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু আমাকে বাদ দিয়ে দেন ছবি নির্মাতারা। আমাকে জানানো হয় আমি নাকি ভীষণ বাজে অডিশন দিয়েছি, খারাপ অভিনয় করেছি।’’

শেষ পর্যন্ত শেখরের চরিত্রে অভিনয় করেন দীপক। বলিপাড়ার অন্দরমহল থেকে জানা যায়, অক্ষয়কে বাদ দিতে চাননি নির্মাতারা। আমিরই নাকি ছবি নির্মাতাদের অনুরোধ করেছিলেন দীপককে এই চরিত্রে নেওয়ার জন্য।

সূত্রের খবর, তৎকালীন সময়ে আমিরের সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল দীপকের। ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতে সহ-অভিনেতা হিসাবে দীপককেই চেয়েছিলেন আমির। সেই অনুযায়ী ছবি নির্মাতাদের অনুরোধ করেন তিনি। এরপরই অক্ষয়কে বাদ দিয়ে নেওয়া হয় দীপককে। অজুহাত হিসাবে খিলাড়ি খ্যাত এই অভিনেতাকে জানানো হয়, তিনি অডিশনে খারাপ অভিনয় করেছেন।

এ ঘটনার পর প্রায় তিন দশক পার হলেও আর কখনো আমিরের সঙ্গে অভিনয় করেননি অক্ষয়। যদিও এ বিষয়ে দুই অভিনেতার কেউই কখনো মন্তব্য করেননি। কিন্তু বলিউডের অন্যতম সফল দুই তারকার পর্দায় কখনো একসঙ্গে জুটি না বাঁধার কারণ হিসেবে এটাই মনে করেন ভক্ত-অনুরাগীরা। 

‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা না করলেও দর্শকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই ছবি আমিরের ক্যারিয়ারের অন্যতম সাফল্য। 

খুঁজুন