বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন : বরসহ ৩ জনের কারাদণ্ড, কনের বোনকে জরিমানা মিরপুর বিভাগের অভিযানে ১৩৯ জন গ্রেফতার প্রধানমন্ত্রীর ফেনী সফর : ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ
আইন আদালত কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন : বরসহ ৩ জনের কারাদণ্ড, কনের বোনকে জরিমানা

কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন : বরসহ ৩ জনের কারাদণ্ড, কনের বোনকে জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের আয়োজন ও সহায়তার দায়ে বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) ও ঘটক হাসান। তাদের মধ্যে ফরহাদকে এক মাসের কারাদণ্ড এবং আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বাল্যবিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকা কাজি পালিয়ে যান। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, রামেরকান্দা গ্রামে ১১ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবৈধ বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

খুঁজুন