ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগে অবস্থিত কারখানাটিতে অবৈধভাবে ভেজাল টিএসপি ও ডিএপি সার উৎপাদন করার দায়ে মালিক মো. জামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে সব মালামাল জব্দ করা হয়।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা প্রশাসন।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্বে দেন, কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
এ বিষয়ে সহকারী কমিশনার বাসস’কে বলেন, অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে কারখানা মালিক মো. জামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তিনি কোনো প্রকার অনুমোদন বা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন সার তৈরি করে আসছিলেন। পরবর্তীতে এসব সার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো, যা মূলত: কৃষি ও মৎস্য খাতে ব্যবহৃত হতো।
তিনি আরো বলেন, অনুসন্ধানে জানা গেছে, বাজারে এসব অনুমোদিত সারের মূল্য বস্তা প্রতি ১ হাজার ৩৫০ টাকা হলেও তিনি মাত্র ৪৫০ টাকায় ভেজাল সার বিক্রি করে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
নির্বাহী ম্যজিস্ট্রেট বলেন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার প্রসিকিউশন দাখিল করলে ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইনে আসামিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে সমুদয় মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন।
কৃষি ও মৎস্য খাত রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা
কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগে অবস্থিত কারখানাটিতে অবৈধভাবে ভেজাল টিএসপি ও ডিএপি সার উৎপাদন করার দায়ে মালিক মো. জামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে সব মালামাল জব্দ করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা প্রশাসন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্বে দেন, কেরানীগঞ্জ মডেল উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। এ বিষয়ে সহকারী কমিশনার বাসস’কে বলেন, অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে কারখানা মালিক মো. জামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তিনি কোনো প্রকার অনুমোদন বা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন সার তৈরি করে আসছিলেন। পরবর্তীতে এসব সার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো, যা মূলত: কৃষি ও মৎস্য খাতে ব্যবহৃত হতো। তিনি আরো বলেন, অনুসন্ধানে জানা গেছে, বাজারে এসব অনুমোদিত সারের মূল্য বস্তা প্রতি ১ হাজার ৩৫০ টাকা হলেও
তিনি মাত্র ৪৫০ টাকায় ভেজাল সার বিক্রি করে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সাথে প্রতারণা করে আসছিলেন। নির্বাহী ম্যজিস্ট্রেট বলেন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার প্রসিকিউশন দাখিল করলে ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইনে আসামিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে সমুদয় মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন। কৃষি ও মৎস্য খাত রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত