বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রীর ফেনী সফর : ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দেশের খবর প্রধানমন্ত্রীর ফেনী সফর : ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন

প্রধানমন্ত্রীর ফেনী সফর : ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন

সমাজকল্যাণ মন্ত্রীর

 আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাত ১০টার দিকে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনকালে মন্ত্রী সভাস্থল ও মঞ্চ প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।

সফরকালে প্রধানমন্ত্রী সকালে পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। পরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং ফুলগাজীতে তাঁর নানার বাড়ি পরিদর্শন করবেন।

বিকালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসা সহায়তা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও দেওয়া হবে।

পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

খুঁজুন