রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল খালি পেটে গ্রিন টি নয়

খালি পেটে গ্রিন টি নয়

গ্রিন টি শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। গ্রিন টির গুণের শেষ নেই। ওজন কমানো থেকে ত্বকের যত্ন নেওয়া— গ্রিন টি নানাভাবে শরীরের যত্ন নেয়। ইদানীং গ্রিন টি খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। গ্রিন টি খেলে শরীরের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু গ্রিন টি খাওয়ার সময় কয়েকটি বিষয় একটু মেনে চলতে হবে। অন্যথায় সমস্যার সম্মুখীন হতে পারে।

পরিমাণ মতো গ্রিন টি খান গ্রিন টি শরীরের জন্য স্বাস্থ্যকর মানেই ঘন ঘন সেটি খাবেন, সেটা ঠিক নয়। অতিরিক্ত খেলেই যে বেশি উপকার পাবেন, তা কিন্তু নয়। বরং গ্রিন টি যদি বেশি পরিমাণে খান, তা হলে সমস্যা আরও বেশি। অতিরিক্ত গ্রিন টি খেলে অনিদ্রা, হজমজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।

সঠিক সময়ে খান গ্রিন টি শুধু কফি নয়, গ্রিন টিতেও ক্যাফিন রয়েছে ভরপুর পরিমাণে। ফলে ভুলেও রাতে গ্রিন টি খাবেন না। এর ফলে পেট গরম থেকে অনিদ্রাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একই কারণে রাতে কফি খেতেও বারণ করা হয়।

খালি পেটে গ্রিন টি নয় সকালে ঘুম থেকে উঠেই গ্রিন টির কাপে চুমুক দেন অনেকেই। এই অভ্যাস কিন্তু আদতে ভুল। কারণ খালি পেটে কখনো গ্রিন টি খেতে নেই। গ্রিন টিতে ট্যানিন থাকে, যা পেটে এসিড তৈরি করে। ফলে গ্যাস, বদহজমের ঝুঁকি থেকে যায়। তাই খালি পেটে ভুলেও গ্রিন টি নয়।

তথ্য সূত্র : রিমিস ড্রিম

খুঁজুন