রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল খাওয়ার পরেই চা নয়

খাওয়ার পরেই চা নয়

আমরা অনেকেই দুপুরে খাবার খাওয়ার পর এক কাপ চা পানের অভ্যাস আছে। আর এ চা পান আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে। যার ফলে খাবার ভালো করে হজম হয় না। এ ছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে। সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ভারি খাবার খাওয়ার পর চা পান করলে অনেকেরই মাথা ধরে। চা খেলে গ্যাস্ট্রিকের কারণে এমনটা হতে পারে। তখন এক ধরনের অস্বস্তি কাজ করে।

আমরা সারাদিন যা খাই, সেখান থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে। কিন্তু আপনি যদি খাওয়ার পরপরই চা পান করেন, তবে তা পুষ্টির ওপর প্রভাব ফেলে। দুপুর বা রাতে আমরা যে ভারি খাবার খাই, তাতে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না। সেই সঙ্গে খাবার ঠিকঠাক হজমও হয় না। ফলে গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে।

এ ছাড়া প্রতিদিন দুপুর বা রাতে খাওয়ার পরপরই চা খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ কারণে অনেক সময় বেড়ে যেতে পারে ব্লাড প্রেসার। আপনি যদি হাই ব্লাড প্রেসারের রোগী হন, তবে এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে।

 সূত্র : হেলথইন।

খুঁজুন