রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার ৫১ সদস্যের কমিটি ঘোষনা

খেলাঘর নারায়ণগঞ্জ জেলার ৫১ সদস্যের কমিটি ঘোষনা

বুলবুল আহমেদ সোহেল ঃ

খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির ৬ষ্ঠ সম্মেলনে জহিরুল ইসলাম জহিরকে সভাপতি ও ফুয়াদ মহাসিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে সম্মেলনের উদ্বোধন করেন দেশবরেণ্য শিক্ষাবিদ ড.সৈয়দ আনোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বর্তমান সামজিক অবক্ষয় রোধে খেলাঘর যথেষ্ট ভূমিকা রাখতে পারে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সভাপতিত্ব করেন খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন্দ্র চক্রবর্তী। বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন মাহফুজা খানম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়,চিকিৎসা বিজ্ঞানী ড. আবু সাইদ,নাট্যজন মামুনুর রশীদ। 

বক্তারা সামাজিক উন্নয়নে বিজ্ঞান মনষ্ক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন সমাজে বৈষম্য দূর করতে খেলা ঘরকে ভূমিকা রাখতে হবে। আলোচনা সভা শষে নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

খুঁজুন