বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মশক নিধন কর্মসূচি ঝিনাইদহে বাস চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার বিআরটিএ ভোলা সার্কেলে টাকায় মিলে ভারী লাইসেন্স ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে যুক্তরাষ্ট্রের পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জাতীয় খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মশক নিধন কর্মসূচি

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মশক নিধন কর্মসূচি

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সদর থানা যুবদলের অন্তর্গত ডাকবাংলা সংলগ্ন এপিসি স্কুলের সামনে থেকে ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

২৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুবেল আহমেদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব হানিফ মৃধার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি মহানগর যুবদলের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় উদ্বোধক আব্দুল আজিজ সুমন বলেন, দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি’র বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং নগরবাসীর সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, হাবিবুর রহমান কাজল প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

খুঁজুন