রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধ’র পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ডা. আসাদুর রহমানের ওপর হামলা : সানি সাহা দুই দিনের রিমান্ডে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক
স্বাস্থ্য ও চিকিৎসা খুমেক হাসপাতালে কেসিসি’র ৩০টি বেড হস্তান্তর

খুমেক হাসপাতালে কেসিসি’র ৩০টি বেড হস্তান্তর

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের জন্য বেড ক্রয়ের লক্ষ্যে কেসিসি’র স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়। প্রতিটি বেড ২০ হাজার টাকা করে ৩০টি বেড ৬ লাখ টাকায় ক্রয় করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।   ক্রয়কৃত ৩০টি বেড গতকাল শনিবার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় এ ইউনিটে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা কার্যক্রমের সূচনা  করা হয়।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

একইসাথে চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বল্প আয়ের পরিবারের সদস্যদের সহজে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণের জন্য ছয়টি স্থানে ছয়টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ নগর স্বাস্থ্য ভবনেও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাস সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখলে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তোরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আখতারুজ্জামান, কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ আল ইমরান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ হাসপাতালের চিকিৎসক, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে হাসপাতালে বিদ্যমান ২০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ইউনিটকে ডেঙ্গু ইউনিটে রূপান্তর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন এবং এ ইউনিটে বেড সংখ্যা অপ্রতুল হওয়ায় খুলনা সিটি কর্পোরেশন থেকে ৩০টি হাসপাতাল বেড সরবরাহের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

খুঁজুন