রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল কি ভাবে ব্ল্যাকহেডস দূর হবে ?

কি ভাবে ব্ল্যাকহেডস দূর হবে ?

নাকে ও মুখে ব্ল্যাকহেডস নিয়ে অনেকের দুশ্চিন্তার শেষ নেই। পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং অনেক কিছুই হয়তো করে থাকেন আপনি, তবুও এই সমস্যা থেকে মুক্তি মিলছে না। অন্য ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়। এখানে অ্যাকনে, পিম্পল, হোয়াইটহেড ও ব্ল্যাকহেডের সমস্যা থাকে।

তবে মাত্র ৩টি উপাদান (কলা, ওটসের গুঁড়ো ও মধু) দিয়ে ঘরেই তৈরি করতে পারেন স্ক্রাব, যা ব্ল্যাকহেডস দূর করতে খুবই কার্যকর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

জেনে নিন কীভাবে স্ক্র্যাব তৈরি করবেন:

প্রথমে একটা কলা ভালো করে চটকে (পেস্ট) নিতে হবে। এরপর এর মধ্যে ২ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে তার সাথে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন। ওটস আমাদের মুখের মৃত কোষ দূর করতে এবং মুখের ময়লা দূর করতে সাহায্য করে।

মিশ্রণটি তৈরি হয়ে গেলে ভালো করে মুখে মাখুন। মিনিট দশেক ধরে হালকা হাতে স্ক্র্যাবিং করুন। স্ক্র্যাবিং হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্ল্যাকহেডসের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।

খুঁজুন