বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা কিডনিতে মিলল ২০৬টি পাথর

কিডনিতে মিলল ২০৬টি পাথর

মাস ছয়েক তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ভারতের হায়দরাবাদের নালগোন্ডার বাসিন্দা বীরমল্ল রামলক্ষ্মইয়া। শেষ পর্যন্ত ‘আল্ট্রা সাউন্ড’ পরীক্ষায় জানা যায়, কিডনিতে পাথর রয়েছে ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই অস্ত্রোপচার করে ওই ব্যক্তির কিডনি থেকে বার করা হয়েছে ২০৬টি পাথর!

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে পিঠে ব্যথা শুরু হওয়ার পর স্থানীয় এক চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাচ্ছিলেন বীরমল্ল। কিন্তু কিছুতেই ব্যথা না কমায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে আসতে বাধ্য হন তিনি। সেখানেই প্রাথমিক পরীক্ষাতে বাম কিডনিতে ‘ক্যালকুলি’ ধরা পড়ে তার। বিশেষজ্ঞ চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ‘কি হোল সার্জারি’ করার। এই পদ্ধতিতে খুব ছোট একটি ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার করতে সক্ষম শল্যচিকিৎসকরা। শেষ পর্যন্ত এক ঘণ্টার প্রচেষ্টায় ২০৬টি পাথর বার করেছেন চিকিৎসকরা। আপাতত সুস্থ রয়েছেন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে পানিশূন্যতা বা ‘ডিহাইড্রেশন’ দেখা দিলে কিডনিতে পাথর তৈরি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বিশেষ করে গরমকালে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণ পানি দেহের বাইরে বেরিয়ে যাওয়ায় অনেকটাই বেড়ে যায় পানিশূন্যতার আশঙ্কা। তাই এই সমস্যা থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন