জেলার অষ্টগ্রাম উপজেলায় আজ হাওরে মাছ ধরার সময়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে অষ্টগ্রাম উপজেলার চণ্ডীপুর এলাকায় হাওরে এ ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন দাস। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ১
জেলার অষ্টগ্রাম উপজেলায় আজ হাওরে মাছ ধরার সময়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে অষ্টগ্রাম উপজেলার চণ্ডীপুর এলাকায় হাওরে এ ঘটনা ঘটে। নিহত
নিউটন দাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন দাস। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে
তিনি ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত