রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর কক্সবাজারে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ

কক্সবাজারে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ

কক্সবাজারে বাঁকখালী নদীর অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয়রা প্রধান সড়কে নেমে বিক্ষোভ করেছেন। ৫ সেপ্টেম্বর সকালে শত শত মানুষ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালান, ঠেলা গাড়ি ও ব্যারিকেড দিয়ে উচ্ছেদকারীদের পথ অবরুদ্ধ করেন।

স্থানীয়রা দাবি করেছেন, উচ্ছেদ কার্যক্রম অবৈধভাবে চালানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বসতি বিপন্ন হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন জনতার বাধার মুখে যেতে পারেনি। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হন।

বিক্ষোভরত স্থানীয়রা জানান, এই উচ্ছেদ নিয়ে পুরো কক্সবাজারবাসী আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম চালানো জনজীবনকে বিপর্যস্ত করছে। এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না প্রশ্ন উঠছে।’

স্থানীয়রা নিরাপদভাবে বসতি ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

খুঁজুন