বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই মানচেস্টারে ফিরলেন রোনালদো

ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই মানচেস্টারে ফিরলেন রোনালদো

পারিবারিক ব্যস্ততা কাটিয়ে অবশেষে ইংল্যান্ডে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শোনা যাচ্ছে, নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলতেই তার ওল্ড ট্রাফোর্ডে ফেরা।

নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ বা অনুশীলন করেননি পর্তুগিজ সুপারস্টার। এমনকি দলটির প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাননি তিনি। সোমবার (২৫ জুলাই) ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার মানচেস্টারে ফিরেছেন।

যদিও ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের মতে, এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়। ২০২২-২০২৩ মৌসুমের পরিকল্পনায় তিনি বেশ ভালোভাবেই আছেন। তবে এটা এখনো অজানা যে, তিনি রেড ডেভিলসদের সঙ্গে আজ মঙ্গলবার অনুশীলন করবেন কিনা। এরিক টেন হাগের সঙ্গেও কথা বলবেন সিআরসেভেন।

এদিকে, রোনালদোর ম্যানচেস্টারে ফেরাকে ক্লাব কর্তৃপক্ষ ভালো লক্ষ্মণ হিসেবেই দেখছে। সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর থেকে যাওয়ার সম্ভাবনা জোড়ালো হচ্ছে।

খুঁজুন