রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর কল্যাণপুরে ভবনে ফাটল

কল্যাণপুরে ভবনে ফাটল

উচ্চ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আর এতে ঝুঁকিতে পড়েছে পাশের একটি ভবন। সেই ভবনের বাসিন্দারা এখন ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয়ের জন্য হন্যে হয়ে ঘুরছেন।

গত শনিবার পাইলিং করার সময় কল্যাণপুর হাউজিং স্টেটের ১২ নম্বর ভবনের বিভিন্ন জায়গায় ধসের কারণে ফাটল দেখা দেয়। এনিয়ে বাসিন্দারা নিরাপত্তা শংকায় আছেন। রাজধানীর কল্যাণপুর হাউজিং স্টেটে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করার চেষ্টা নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে এর আগে দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। যা আদালত পর্যন্ত গড়ায়। এ বিষয়ে রিট দাখিল হলে হাইকোর্ট কাজ না করার নিষেধাজ্ঞাও দেয়। 

খুঁজুন