রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কমলাপুর অথবা মিরপুরে সমাবেশ করতে হবে বিএনপিকে

কমলাপুর অথবা মিরপুরে সমাবেশ করতে হবে বিএনপিকে

১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত পেলে, মিরপুরের সরকারি বাংলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়ামের মধ্যে যেকোনো একটি জায়গাতে সমাবেশ করা হবে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার রাতে মিরপুরের বাংলা কলেজ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, মাঠ যেটাই হোক শান্তিপূর্ণভাবেই সমাবেশ করবে বিএনপি। । ডিএমপি কমিশনারের সাথে বৃহস্পতিবার রাতে আলোচনা শেষে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেন, বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেয়া হয়। এরপর ডিএমপির পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজ মাঠের কথা বলা হয়। পরে দুটি স্থান পরিদর্শন শেষে কোথায় সমাবেশ হবে তা আজ স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনার পরে জানানো হবে বলে জানান তিনি।

খুঁজুন