রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ধর্ষণ মামলায় কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

ধর্ষণ মামলায় কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১১টায় ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (১৯ মে) তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী।

তিনি জানান, মামলা দায়েরকারী মেয়েটি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। সাত মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, গত নভেম্বরে নোবেল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। পরে আমরা মেয়েটিকে উদ্ধার করি। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।

খুঁজুন