মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা
দেশের খবর কোলেলিথিয়াসিস আক্রান্ত গৃহিণীর সহযোগিতায় সমাজসেবী ইউসুফ আলী

কোলেলিথিয়াসিস আক্রান্ত গৃহিণীর সহযোগিতায় সমাজসেবী ইউসুফ আলী

অসুস্থ রোগীকে সাহায্য সর্ম্পকে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ সাহায্য করেন, যতক্ষণ বান্দা তার কোন ভাইকে সাহায্য করতে থাকে৷ (সহিহ মুসলিম:২৬৯৯)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের এনা বাড়ীর বাসিন্দা আছিয়া বেগম (৪০) প্রায় একবছর যাবৎ কোলেলিথিয়াসিস (পিত্তথলিতে পাথর) আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী, সদূর প্রবাস থেকে তার এই অসুস্থতার কথা শুনে মর্মাহত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী সমাজসেবী ইউসুফ আলী দেওয়ান।

এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোলেলিথিয়াসিস বা পিত্তথলিতে পাথরে আক্রান্ত আছিয়া বেগম (৪০) পূর্বে তিনি একজন গৃহিণী ছিলেন নিজের বাসাবাড়িতে পারিবারিক  কাজ করতেন। দীর্ঘদিনের পেট ব্যাথা নিয়ে গত তিন মাস পূর্বে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায় কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা পর জানান তিনি কোলেলিথিয়াসিস বা পিত্তথলিতে পাথর সহ নানা ব্যাধিতে আক্রান্ত, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপর থেকেই দীর্ঘ তিনমাস যাবৎ ধরে চলছে তার চিকিৎসা ব্যয়। ইতিমধ্যেই একটি অপারেশন ধার দেনা করে সম্পূর্ণ হয়েছে। পিত্ত থলিতে আরও স্টোন রয়েছে আরও উন্নত চিকিৎসা সহ আরেকটি অপারেশন প্রয়োজন ডায়াবেটিস, প্রেসার, আর্থিক অস্বচ্ছতা সহ আরও অনান্য শারিরীক ও আর্থিক জটিলতার কারণে এখনি অপারেশন সম্ভব হচ্ছে না, তবে পরিবারের চলছে চিকিৎসা প্রদানে প্রস্তুতি।

এসময় আছিয়ার বেগমের পরিবার পক্ষ থেকে তার স্বামী রিক্সাচালক শামসুল আলম জানায় নগদ অর্থের প্রয়োজনে জমানো অস্থাবর সম্পত্তি বিক্রি করেও তার চিকিৎসা ব্যয় মিটানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। কোলেলিথিয়াসিস আক্রান্ত অসুস্থ আছিয়া বেগম (৪০) দুই সন্তান বড় ছেলে একটি বেসরকারি কোম্পানিতে লেবার পদে এ চাকুরি করে আর ছোট ছেলে এবার এইচ এস সি পরীক্ষার্থী।

আলীপুরা গ্রামের যুব সমাজের আহৃবানে সাড়া দিয়ে ০৬ জুলাই সোমবার সন্ধ্যায় সমাজসেবী আমেরিকান প্রাবসী ইউসুফ আলী দেওয়ান তার প্রতিনিধির মাধ্যমে কোলেলিথিয়াসিস আক্রান্ত আছিয়া কে আর্থিক সহযোগিতা প্রদান করেন ও তার আশুরোগ মুক্তি কামনা করেন এবং ভবিষ্যৎতে সহযোগিতার ধারাবাহিকতা রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

এই বিষয়ে ইউসুফ আলী দেওয়ান মুঠোফোনে বলেন, আমাদের আশেপাশে অনেক গৃহিণী আছে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগে কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারনে চিকিৎসা নিতে পারে না এবং লোক লজ্জার ভয়ে মুখ ফুটে কাউকে বলতে পারেনা। গজারিয়া বাসীর কাছে আমার নিবেদন ভবেরচর ইউনিয়নের সন্তান অসহায় কোলেলিথিয়াসিস আক্রান্ত গৃহিণী আছিয়া বেগম (৪০) কে সহায়তায় যেন সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন এবং তাকে বাঁচাতে যেন বাড়িয়ে দেন সহযোগিতার হাত।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল, আলীপুরা যুব সমাজ স্বেচ্ছাসেবক মোঃ আসিফ, রাফিদ হোসেন, সোহাগ মিয়া, মোঃ মামুন সহ প্রমুখ।

খুঁজুন