রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কোনো অপশক্তির কাছে মাথা নত করব না

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।

শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বিশেষ দলের নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণের খবর পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নারীদের শ্লীলতাহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে।

সহকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অটল থাকার আহ্বান জানান। বলেন, ‌‌‘যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জামায়াত আমির মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দেশপ্রেমের দাবি হিসেবে উল্লেখ করেন। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করে দেন।

বক্তব্যের শেষাংশে শফিকুর রহমান দেশবাসীর নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

খুঁজুন