বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আওয়ামীপন্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন ন্যায়বিচারে নতুন দিগন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশের দিন-রাতের তাপমাত্রা কমতে পারে মুন্সীগঞ্জে পরিবেশ আইনে মেটাল কারখানাকে জরিমানা কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল রাজশাহীতে অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির নির্দেশ ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক
খেলাধুলা কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

এশিয়ান গেমসে অভিষেকেই কঠিন সময় পার করছে বাংলাদেশ নারী হকি দল। আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে তারা।

এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার আক্রমণাত্মক চাপ সামলাতে হিমশিম খায়। কোরিয়ার খেলোয়াড়রা বারবার বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলে এবং ম্যাচে আটটি গোল করে।

এর আগে বাংলাদেশ চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে তুলনামূলক ভালো লড়াই করে। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচে ৩-১ গোলে হেরে যায় তারা।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি, বিপরীতে হজম করেছে ২৪টি। ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।

পুল ‘এ’-তে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে।

খুঁজুন