বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
জাতীয় কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

সারাদেশে (১৯ জুলাই) সকাল ৯টা থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া চলবে।

আজ ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো যারা দ্বিতীয় ডোজ নেননি, তারা আজ দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

দেশে ১৬ হাজার ১৮১টি কেন্দ্রে আজ টিকা দেওয়া হবে। করোনা টিকা দেওয়ার নিয়মিত কেন্দ্রে আজ বুথ বাড়ানো হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ও কমিউনিটি ক্লিনিকে কেন্দ্র করা হবে।

প্রতিটি পৌরসভার সব ওয়ার্ড ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকাকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ৩৩ হাজার ২৪৬ জন টিকাকর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। স্বাস্থ্য বিভাগ টিকা নিয়ে বসে আছে, বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

খুঁজুন